দিকপাল

জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয় হত্যা হানিফের মৃত্যুদণ্ড তিন নেতার আমৃত্যু কারাদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে দলটির কুষ্টিয়ার অন্য তিন শীর্ষ নেতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। [TECHTARANGA-POST:3339]আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন দমনে উসকানি, প্ররোচনা, সর্বোচ্চ বল প্রয়োগের পরিকল্পনা এবং ৫ আগস্ট কুষ্টিয়া শহরে মিছিলে নির্বিচারে গুলি চালিয়ে ছয়জনকে হত্যার ঘটনায় এই চার নেতার সরাসরি সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। নিহতরা হলেন—শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটরদের উপস্থিতিতে এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবীর শুনানির পর ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় প্রদান করেন।[TECHTARANGA-POST:3337]

জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয় হত্যা হানিফের মৃত্যুদণ্ড তিন নেতার আমৃত্যু কারাদণ্ড