দিকপাল

বক্স অফিসে থালাইভার ঝড়ে ৩ দিনে ৩১৭ কোটি ছাড়াল রজনীকান্তের ‘জেলার ২’

দর্শকদের তুমুল উন্মাদনা আর বক্স অফিসের সব হিসাবনিকাশ উল্টে দিয়ে প্রেক্ষাগৃহে রাজত্ব করছেন ৭৫ বছর বয়সি ভারতীয় সুপারস্টার রজনীকান্ত। নেলসন দিলীপকুমার পরিচালিত তাঁর নতুন অ্যাকশনধর্মী সিনেমা ‘জেলার ২’ মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই বিশ্বব্যাপী ৩১৭ কোটি ১৫ লাখ রুপি গ্রস কালেকশন তুলে নিয়েছে। ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জেলার’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত এই সিনেমায় আবারও ‘টাইগার মুথুভেল পান্ডিয়ান’ চরিত্রে ফিরেছেন থালাইভা রজনীকান্ত। ভারতীয় অভ্যন্তরীণ বাজারে চলচ্চিত্রটি তিন দিনে ১৪৪ কোটি ৬০ লাখ রুপি নেট কালেকশন (গ্রস ১৬৯.৬৫ কোটি রুপি) আয় করেছে।এর মধ্যে শনিবার (১৭ অক্টোবর) ছুটির দিনে সর্বোচ্চ ৪৭ কোটি ৮০ লাখ রুপি তুলে নেয় সিনেমাটি। পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকেও তিন দিনে ১৪৭ কোটি ৫০ লাখ রুপি অর্জিত হয়েছে। এই অবিশ্বাস্য সাফল্যের ফলে ‘জেলার ২’ মুক্তির মাত্র তিন দিনেই রজনীকান্তের আগের দুই সুপারহিট ছবি ‘কাবালি’ (২৯৫ কোটি রুপি) এবং ‘এন্থিরান’ (২৯০ কোটি রুপি)-এর সর্বকালের মোট আয়কে ছাড়িয়ে তাঁর ক্যারিয়ারের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়েছে।উল্লেখ্য, তারকাখচিত এই ছবিতে রজনীকান্তের পাশাপাশি মোহনলাল, শিবরাজকুমার, রাম্যা কৃষ্ণান, বিজয় সেতুপাতি, বিদ্যা বালান ও মিঠুন চক্রবর্তী অভিনয় করেছেন এবং সংগী পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র।সূত্র: আন্তর্জাতিক ও ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক

বক্স অফিসে থালাইভার ঝড়ে ৩ দিনে ৩১৭ কোটি ছাড়াল রজনীকান্তের ‘জেলার ২’