দিকপাল

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় কঠোর নির্দেশনা ডিপিই’র

চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি আদায় করা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকেই সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে আদেশটি অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে জানানো হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফি আদায় সংক্রান্ত বিষয়ে গত ২৩ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, এই পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না। অধিদপ্তরের ঘোষিত নির্ধারিত রুটিন অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে সারা দেশে চার দিনব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ২৩ ডিসেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি, ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় কঠোর নির্দেশনা ডিপিই’র