পাবনায় আবাসিক মহিলা মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
পাবনা জেলা সদরে এক আবাসিক মহিলা মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার পরিচালক আবু ইউসুফকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে এ ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসা ভবনে ব্যাপক ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। [TECHTARANGA-POST:3217]স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, ভাড়াকৃত একতলা ভবনে গড়ে তোলা ওই মাদ্রাসায় শুক্রবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে ছাত্রীটিকে টেনেহিঁচড়ে নিজের কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন আবু ইউসুফ। এ সময় অন্য এক ছাত্রী বিষয়টি দেখে স্থানীয়দের খবর দিলে তারা এসে অভিযুক্তকে আটক করে। ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ জানান, অভিযুক্ত শিক্ষক নিজের অপরাধ স্বীকার করার পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। [TECHTARANGA-POST:3215]খবর পেয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানান, ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে ও অন্য ছাত্রীদের নিরাপদে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন এবং মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।