দিকপাল

মিরপুরে শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেমেছে: রাশেদ খাঁন

রাজধানীর মিরপুরে চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনে গার্মেন্টসকর্মী হিসেবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। [TECHTARANGA-POST:3407]আজ রোববার (১ নভেম্বর ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আওয়ামী লীগ-ছাত্রলীগ আন্দোলনে নেমে এসেছে গার্মেন্টসকর্মী হিসেবে। মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম।’ তিনি আরও উল্লেখ করেন, আন্দোলনটিতে আগে থেকেই জামায়াত ও এনসিপির উসকানি ছিল এবং মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ বক্স ভাঙচুরের সঙ্গে এই আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা জড়িত। পোস্টে এনসিপি নেতা সারজিস আলমের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি দাবি করেন, বর্তমান বিরোধী দল ও পতিত শক্তি মিলে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। [TECHTARANGA-POST:3402]

মিরপুরে শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেমেছে: রাশেদ খাঁন