দিকপাল

ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ‘ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস’-এর একটি ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট একযোগে কাজ করছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কারখানার একটি ভবনে এই আগুনের সূত্রপাত ঘটে। [TECHTARANGA-POST:2999]কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, বিকেল সাড়ে ৪টার পর আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি থাকায় বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট এসে উদ্ধার ও নির্বাপণ কাজে যোগ দেয়। [TECHTARANGA-POST:3073]প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে আগুন যাতে কারখানার অন্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপর রয়েছেন।

 ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট