দিকপাল

নির্বাচনে হেরে গেলে জামায়াত পাগলামি শুরু করে: এমপি খোকন তালুকদার

নির্বাচনে পরাজিত হলেই জামায়াতের নেতাকর্মীরা পাগলামি শুরু করেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। এ সময় তিনি সীমা লঙ্ঘন করলে তাদের দেশের মানুষের তোপের মুখে পড়তে হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদীর ভাঙন রোধে জরুরি নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রসঙ্গ টেনে এমপি খোকন তালুকদার বলেন, বৃহস্পতিবার ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তাকে ঘিরে নানা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। নির্বাচনে হেরে গেলে তারা (জামায়াত) বরাবরই পাগলামি শুরু করে। নদীভাঙন রোধ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে নদীভাঙন রোধে কাজ করা হচ্ছে। অনুষ্ঠানে কালকিনি উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনে হেরে গেলে জামায়াত পাগলামি শুরু করে: এমপি খোকন তালুকদার