আর্জেন্টিনার কোচ পদে থাকছেন স্কালোনি, চুক্তি বাড়াতে সম্মত এএফএ
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে লিওনেল স্কালোনির থাকার বিষয়টি নিশ্চিত হতে যাচ্ছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তি নবায়নে সম্মত হয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। [TECHTARANGA-POST:3193]আর্জেন্টাইন সংবাদমাধ্যম 'সুপারদেপোর'-এর প্রতিবেদন অনুযায়ী, স্কালোনির সঙ্গে প্রাথমিকভাবে ২০২৮ সাল পর্যন্ত দুই বছরের নতুন চুক্তি হতে যাচ্ছে। এতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত করার সুযোগ থাকবে। সম্প্রতি ফিফা আন্তর্জাতিক বিরতি চলাকালে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকের পর স্কালোনি এই সিদ্ধান্ত নেন। আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিরতির সময় এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। [TECHTARANGA-POST:3183]নভেম্বরে বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বজয়ী আর্জেন্টিনা। ১৩ নভেম্বর বুয়েনস আইরেসে উরুগুয়ে এবং ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার মুখোমুখি হবে আলবিসেলেস্তারা। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর স্কালোনির অধীনে আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে। নতুন এই চুক্তি চূড়ান্ত হলে আর্জেন্টিনার কোচ হিসেবে তাঁর এক দশকের টানা যাত্রা পূর্ণ হওয়ার পথ সুগম হবে। [TECHTARANGA-POST:3188] সূত্র: আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম (সুপারদেপোর)