দিকপাল

জামিনে কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিন লাভ করে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে তিনি কারামুক্ত হন। কারাফটকে তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, মো. মোবারক হোসাইন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি সহ দলটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতা ও কর্মীরা। এর আগে গত ১ নভেম্বর হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন এবং পরবর্তীতে চেম্বার আদালত সেই জামিন বহাল রাখায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকেনি।উল্লেখ্য, গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কারামুক্তির পর তিনি ও উপস্থিত নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে সত্যের জয় ও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

জামিনে কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান