দিকপাল

আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ কর্তৃক রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাজেদা খাতুন দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি 'রূপায়ণ সিটি উত্তরা' সশরীরে পরিদর্শন করেছেন। এ সময় তারা প্রকল্পটির সুপরিকল্পিত নগরায়ণ, নান্দনিক স্থাপত্যশৈলী, সবুজ পরিবেশ ও আধুনিক কমিউনিটি ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। সম্প্রতি রূপায়ণ সিটি উত্তরা প্রাঙ্গণে পৌঁছালে অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব, রূপায়ণ গ্রুপের সিএফও মো. সাইফুল ইসলাম এবং ডিরেক্টর মার্কেটিং অমিত চক্রবর্তী।পুরো মেগা গেটেড কমিউনিটি ঘুরে দেখার পর আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, "রূপায়ণ সিটি উত্তরায় একটি অত্যন্ত মানসম্মত ও পরিকল্পিত আবাসনব্যবস্থা গড়ে উঠেছে। এখানকার চারপাশের সবুজায়ন, পর্যাপ্ত উন্মুক্ত স্থান এবং সামগ্রিক কমিউনিটি লিভিং-এর আধুনিক ধারণা বর্তমান নগরব্যবস্থার এক অনন্য প্রতিচ্ছবি।"—সংবাদ বিজ্ঞপ্তি।

আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ কর্তৃক রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন