ফেব্রুয়ারির ঐতিহ্য নাকি প্রকাশকদের আর্থিক বাস্তবতা: কোন পথে অমর একুশে বইমেলা?
ভাষা শহীদদের স্মরণে আয়োজিত মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে।রবিবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বছরের মেলা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে বইমেলার এই নতুন সময়সূচি সংস্কৃতি ও সাহিত্য অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে; প্রশ্ন উঠেছে—একুশের বইমেলা কি তবে তার ঐতিহাসিক ফেব্রুয়ারি মাসের ঐতিহ্য থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে? [TECHTARANGA-POST:3091]বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত উচ্চপর্যায়ের এক মতবিনিময় সভায় প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে সর্বসম্মত আলোচনার ভিত্তিতেই জানুয়ারির প্রথমার্ধে মেলা শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং সচিব ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন। [TECHTARANGA-POST:3050]তবে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম বাদশা একুশে ফেব্রুয়ারির ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরে জানান যে, মেলা যেন অন্তত ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয় সে বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মূলত পবিত্র রমজান মাস ও ঈদের কারণে মেলার সময় দর্শনার্থী ও ক্রেতা-সমাগম কমে যাওয়ার অর্থনৈতিক ঝুঁকি এবং প্রকাশনা শিল্পের ব্যবসায়িক বাস্তবতাকে বিবেচনায় নিয়েই জানুয়ারির শুরুতে মেলা আয়োজনের প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়েছে। [TECHTARANGA-POST:3049]সূত্র: বাংলা একাডেমি প্রেস বিজ্ঞপ্তি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)