দিকপাল

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দৃশ্য শেয়ার না করতে ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | ০৯:০৪ পি এম | প্রিন্ট সংস্করণ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দৃশ্য শেয়ার না করতে ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দৃশ্য কিংবা পড়ার স্থান সংক্রান্ত কোনো তথ্য বা ভিডিও রেকর্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করতে নিজ দেশের নাগরিকদের কঠোর সতর্কবার্তা দিয়েছে ভারত। 

আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সূত্রে জানা যায়, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস সৌদি সিভিল ডিফেন্স ডিরেক্টরেটের একটি বিজ্ঞপ্তি পুনরায় শেয়ার করে এই নির্দেশনা জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা ও বর্তমান নিরাপত্তার প্রেক্ষাপটে সৌদিতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়কে স্থানীয় আইনকানুন কঠোরভাবে মেনে চলতে হবে। এ ধরনের কোনো তথ্য প্রকাশ বা শেয়ার করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। 

এদিকে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে সৃষ্ট পরিস্থিতিতে রিয়াদ ও দাম্মাম থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আগামী ৭ নভেম্বর পর্যন্ত এবং জেদ্দা থেকে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জেদ্দা ও মক্কায় ভারতীয় কনস্যুলেটের পক্ষ থেকে ২৪ ঘণ্টা খোলা কন্ট্রোল রুম চালু করা হয়েছে এবং ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে মিশন। 

সূত্র: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) / ভারতীয় দূতাবাস (রিয়াদ)

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দৃশ্য শেয়ার না করতে ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দৃশ্য কিংবা পড়ার স্থান সংক্রান্ত কোনো তথ্য বা ভিডিও রেকর্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করতে নিজ দেশের নাগরিকদের কঠোর সতর্কবার্তা দিয়েছে ভারত। 

আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সূত্রে জানা যায়, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস সৌদি সিভিল ডিফেন্স ডিরেক্টরেটের একটি বিজ্ঞপ্তি পুনরায় শেয়ার করে এই নির্দেশনা জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা ও বর্তমান নিরাপত্তার প্রেক্ষাপটে সৌদিতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়কে স্থানীয় আইনকানুন কঠোরভাবে মেনে চলতে হবে। এ ধরনের কোনো তথ্য প্রকাশ বা শেয়ার করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। 

এদিকে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে সৃষ্ট পরিস্থিতিতে রিয়াদ ও দাম্মাম থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আগামী ৭ নভেম্বর পর্যন্ত এবং জেদ্দা থেকে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জেদ্দা ও মক্কায় ভারতীয় কনস্যুলেটের পক্ষ থেকে ২৪ ঘণ্টা খোলা কন্ট্রোল রুম চালু করা হয়েছে এবং ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে মিশন। 

সূত্র: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) / ভারতীয় দূতাবাস (রিয়াদ)


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল