টঙ্গীর আবাসিক মাদ্রাসায় ছয় বছরের শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এ সংক্রান্ত কোনো পুলিশি অভিযানও চালানো হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (২৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, গাজীপুর পুলিশ কমিশনারের সাথে তাঁর সরাসরি কথা হয়েছে এবং টঙ্গীর ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেফতার করার কোনও সিদ্ধান্ত পুলিশ নেয়নি, এমনকি কোনো অভিযানও পরিচালনা করা হয়নি।
তিনি আরও উল্লেখ করেন, কতিপয় গণমাধ্যমে শাহজালাল রুমিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে মর্মে যে সংবাদ প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। প্রকৃত সত্য না জেনে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানান সরকারের এই প্রতিনিধি।
ক্যাটাগরি: জাতীয় / অপরাধ
সূত্র: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর ফেসবুক বার্তা / নিজস্ব প্রতিবেদক
বিষয় : রাশেদ খান রাশেদ খাঁন

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন