গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তারের পর এবার শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে মারধর ও মাদ্রাসায় অবৈধ প্রবেশ, চুরি এবং ভাঙচুরের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী লিখিত মামলা করার পর ঘটনাটি নতুন মোড় নেয়।
শনিবার (২৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, দুই পক্ষের পাল্টাপাল্টি মামলার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেম আহমদকে ইতিমধ্যেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, মাদ্রাসায় হামলা ও শিক্ষক মারধরের প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি করে পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধর্মীয় বক্তার লাইভে ভুক্তভোগী শিশুর বাবাকে হুমকির অভিযোগ ওঠায় ঘটনাটি দেশজুড়ে নতুন আলোচনার সৃষ্টি করেছে।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন