দিকপাল

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি, হাসপাতালে চিকিৎসাধীন


নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | ০২:১৮ এ এম | প্রিন্ট সংস্করণ

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি, হাসপাতালে চিকিৎসাধীন
ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরিহিত দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন (৬০) নামের এক প্রবাসী বৃদ্ধ গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর বাম পা ও রানে গুলি লেগেছে এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জামাল উদ্দিন একই গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে এবং তিনি একসময় প্রবাসী ছিলেন ও অতীতে ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার চালিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ওই বৃদ্ধ চায়ের দোকানে বসে থাকা অবস্থায় মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা উদ্ঘাটনে তদন্ত চলছে।

বিষয় : হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি, হাসপাতালে চিকিৎসাধীন

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি, হাসপাতালে চিকিৎসাধীন

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরিহিত দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন (৬০) নামের এক প্রবাসী বৃদ্ধ গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর বাম পা ও রানে গুলি লেগেছে এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জামাল উদ্দিন একই গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে এবং তিনি একসময় প্রবাসী ছিলেন ও অতীতে ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার চালিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ওই বৃদ্ধ চায়ের দোকানে বসে থাকা অবস্থায় মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা উদ্ঘাটনে তদন্ত চলছে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল