দিকপাল

মব সৃষ্টি বা টাকা লুটের অভিযোগ মিথ্যা, মেয়ের যৌন নিপীড়নের নিরপেক্ষ বিচার দাবি বাবার


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ০৮:২৬ পি এম | প্রিন্ট সংস্করণ

মব সৃষ্টি বা টাকা লুটের অভিযোগ মিথ্যা, মেয়ের যৌন নিপীড়নের নিরপেক্ষ বিচার দাবি বাবার
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে আবাসিক মাদ্রাসায় ছয় বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা শাহজালাল রুমি। মেয়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চাইতে তিনি মাদ্রাসায় গিয়েছিলেন দাবি করে নিজের বিরুদ্ধে ওঠা ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ভুক্তভোগীর বাবা নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সন্তানের যৌন নিপীড়নের সুষ্ঠু বিচার এবং পরিবারের জন্য নিরাপত্তা জোরদারের দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, ঘটনাটি তিন দিন আগেই মাদ্রাসার অধ্যক্ষকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি; বরং দেখা করতেও অনাগ্রহ প্রকাশ করেন।এছাড়া প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা থাকা এবং তা ছিনতাইয়ের অভিযোগ সিসিটিভি ফুটেজ দেখে যাচাই করার আহ্বান জানান তিনি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে কর্তৃপক্ষও পৃথক অভিযোগ জমা দিয়েছে। বর্তমানে উভয় পক্ষ থেকে পাওয়া অভিযোগ ও হুমকির বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করে আইনি পদক্ষেপ নিচ্ছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


মব সৃষ্টি বা টাকা লুটের অভিযোগ মিথ্যা, মেয়ের যৌন নিপীড়নের নিরপেক্ষ বিচার দাবি বাবার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে আবাসিক মাদ্রাসায় ছয় বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা শাহজালাল রুমি। মেয়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চাইতে তিনি মাদ্রাসায় গিয়েছিলেন দাবি করে নিজের বিরুদ্ধে ওঠা ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ভুক্তভোগীর বাবা নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সন্তানের যৌন নিপীড়নের সুষ্ঠু বিচার এবং পরিবারের জন্য নিরাপত্তা জোরদারের দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, ঘটনাটি তিন দিন আগেই মাদ্রাসার অধ্যক্ষকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি; বরং দেখা করতেও অনাগ্রহ প্রকাশ করেন।এছাড়া প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা থাকা এবং তা ছিনতাইয়ের অভিযোগ সিসিটিভি ফুটেজ দেখে যাচাই করার আহ্বান জানান তিনি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে কর্তৃপক্ষও পৃথক অভিযোগ জমা দিয়েছে। বর্তমানে উভয় পক্ষ থেকে পাওয়া অভিযোগ ও হুমকির বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করে আইনি পদক্ষেপ নিচ্ছে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল