দিকপাল

মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতাসহ গ্রেপ্তার ২


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | ০১:৩১ এ এম | প্রিন্ট সংস্করণ

মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন কাউন্টারে গুলিতে মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেন (৩৯) নিহতের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রনি শিকদারসহ (৩৮) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেলে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজনকে হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের তাঁতিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে রনি শিকদারকে এবং সদর উপজেলার বুজরুক শ্রীকৃতী এলাকা থেকে শামীমা তাবাসসুম (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা ডিবির উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও অস্ত্র উদ্ধারে তাঁদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। এর আগে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রয়েল পরিবহনের কাউন্টারে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন শাকের হোসেন। নিহতের মাথায় ক্ষতচিহ্ন দেখে পুলিশকে জানালে ময়নাতদন্তে খুলির ভেতর থেকে বুলেট উদ্ধার করা হয়। শাকেরের মৃত্যুর প্রকৃত কারণ প্রথমবার শনাক্ত করতে না পারায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার মাইনুল হাসানকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

ঘটনার পর বুধবার রাতে নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। 

সূত্র: মাগুরা ডিবি পুলিশ ও স্থানীয় প্রতিনিধি

বিষয় : গ্রেপ্তার, মামলা

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন কাউন্টারে গুলিতে মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেন (৩৯) নিহতের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রনি শিকদারসহ (৩৮) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেলে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজনকে হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের তাঁতিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে রনি শিকদারকে এবং সদর উপজেলার বুজরুক শ্রীকৃতী এলাকা থেকে শামীমা তাবাসসুম (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা ডিবির উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও অস্ত্র উদ্ধারে তাঁদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। এর আগে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রয়েল পরিবহনের কাউন্টারে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন শাকের হোসেন। নিহতের মাথায় ক্ষতচিহ্ন দেখে পুলিশকে জানালে ময়নাতদন্তে খুলির ভেতর থেকে বুলেট উদ্ধার করা হয়। শাকেরের মৃত্যুর প্রকৃত কারণ প্রথমবার শনাক্ত করতে না পারায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার মাইনুল হাসানকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

ঘটনার পর বুধবার রাতে নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। 

সূত্র: মাগুরা ডিবি পুলিশ ও স্থানীয় প্রতিনিধি


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল