কক্সবাজারের পেঁচারদ্বীপ সৈকতে সাগরে গোসলে নেমে নিখোঁজের একদিন পর এসএম নাফিসুর রহমান নিবীড় (২০) নামে আরও এক পর্যটকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে বিচকর্মী ও পুলিশ। এ নিয়ে পেঁচারদ্বীপের মর্মান্তিক এ ঘটনায় মোট ৫ জন পর্যটকের প্রাণহানি ঘটল।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত ৮টার দিকে সমুদ্রসৈকতের কলাতলী সংলগ্ন ভাঙ্গারমুখ এলাকা থেকে নাফিসুরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাফিসুর ঢাকার উত্তরা আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে। জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, রাতে জোয়ারের পানিতে মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা খবর দিলে বিচকর্মীরা উদ্ধারকাজ চালান এবং পরে স্বজনেরা নিখোঁজ নাফিসুরের পরিচয় শনাক্ত করেন।
এর আগে একই দিন সকালে হিমছড়ি সৈকত থেকে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী এলাকার মোহাম্মদ হারুন (২০) নামে আরেক নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। উল্লেখ্য, গত বুধবার (২১ অক্টোবর) বিকেলে পেঁচারদ্বীপ মেরিনা রিসোর্ট সংলগ্ন সাগরে দুটি পৃথক দলে ১২ জন পর্যটক গোসলে নামলে ভাটার টানে ভেসে যান। খবর পেয়ে ঘটনার দিনই স্থানীয়রা ৩ জনকে মৃত ও ১ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছিলেন। নিহত অপর ৩ জন হলেন—ঢাকার বিইউপি শিক্ষার্থী আল মাহিবুর ইবনে মোকাররম (২৪), আইইউটি শিক্ষার্থী সাইবুল হক জিসান (২৩) এবং চট্টগ্রামের মো. আকাশ।
সূত্র: জেলা প্রশাসন বিচকর্মী ও পুলিশ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন