দিকপাল

‘ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ হওয়া জরুরি’: ভোলায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় বক্তারা


শিক্ষা ডেক্স
শিক্ষা ডেক্স
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | ০৯:১৬ পি এম | প্রিন্ট সংস্করণ

‘ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ হওয়া জরুরি’: ভোলায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় বক্তারা

শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফলে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতায় বলীয়ান হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। জাতীয় বন্ধুজন পরিষদের উদ্যোগে ভোলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান বক্তারা। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) ভোলা শহরের সাবেক মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহানের বাসভবন প্রাঙ্গণে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভোলার ১৩৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সমন্বয়ক আসিফ আলতাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর, ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সংগঠনের প্রধান সম্পাদক আলহাজ মিয়া মোহাম্মদ ইউনুস এবং ভোলা জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ মো. রাইসুল আলম। 

সংবর্ধনা সভায় বক্তারা বলেন, শুধু জ্ঞান অর্জন করে ভালো ফল করলেই হবে না; সৎ, নিষ্ঠাবান ও নৈতিকতাসম্পন্ন মানুষ হওয়া আবশ্যক। তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে থেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। সংবর্ধিত শিক্ষার্থীরা জানায়, এই সম্মাননা তাদের ভবিষ্যৎ জীবনে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


‘ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ হওয়া জরুরি’: ভোলায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় বক্তারা

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফলে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতায় বলীয়ান হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। জাতীয় বন্ধুজন পরিষদের উদ্যোগে ভোলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান বক্তারা। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) ভোলা শহরের সাবেক মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহানের বাসভবন প্রাঙ্গণে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভোলার ১৩৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সমন্বয়ক আসিফ আলতাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর, ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সংগঠনের প্রধান সম্পাদক আলহাজ মিয়া মোহাম্মদ ইউনুস এবং ভোলা জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ মো. রাইসুল আলম। 

সংবর্ধনা সভায় বক্তারা বলেন, শুধু জ্ঞান অর্জন করে ভালো ফল করলেই হবে না; সৎ, নিষ্ঠাবান ও নৈতিকতাসম্পন্ন মানুষ হওয়া আবশ্যক। তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে থেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। সংবর্ধিত শিক্ষার্থীরা জানায়, এই সম্মাননা তাদের ভবিষ্যৎ জীবনে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল