রাজধানীর উত্তরায় কিশোর গ্যাংয়ের আলোচিত গ্রুপ ‘দে লাড়া’র মূলহোতা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সাকিব হাসান সানি ওরফে পিচ্চি সানিকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক কারবার, চাঁদাবাজি ও ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার এলাকার একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সানিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, পিচ্চি সানি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা শাখার সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় উত্তরায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলায় তিনি সরাসরি অংশ নেন এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করে নাশকতা চালান।
এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অস্ত্রসহ র্যাব-১ এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এছাড়া চলতি বছরের আগস্ট মাসে ১০ লাখ টাকা ও একটি হোন্ডা সিভিক গাড়িসহ সহযোগীসহ গ্রেপ্তার হলেও পুনরায় অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়েন। উত্তরার বিভিন্ন সেক্টর ছাড়াও উত্তরাখান, দক্ষিণখান ও টঙ্গী এলাকায় মাদক কারবার, ছিনতাই ও অপরাধ নেটওয়ার্ক পরিচালনার মূল হোতা হিসেবে তাঁর নাম রয়েছে।
সূত্র: উত্তরা পশ্চিম থানা ও সংশ্লিষ্ট প্রতিনিধি

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন