স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে দুই দিনব্যাপী ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’র আয়োজন করেছে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম।
সময়সূচি অনুযায়ী আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ শোভাযাত্রা শুরু হবে।
বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের অক্টোবর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ শোভাযাত্রাটি চলবে পরদিন শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত। ঢাকা থেকে বরিশাল পৌঁছানো পর্যন্ত শ্রীনগর, ভাঙ্গা, গৌরনদী, মাদারীপুর, শরীয়তপুর ও ঝালকাঠিসহ মোট ২১টি নির্ধারিত স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে সহজ বাংলায় লেখা স্তন ক্যানসার বিষয়ক তথ্যসমৃদ্ধ প্রচারপত্র বিতরণ করা হবে।
দেশের প্রথম ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ এবং ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের নেতৃত্বে প্রায় ৪০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল এই কর্মসূচিতে অংশ নেবে। রাজধানীর গণ্ডি পেরিয়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রান্তিক মানুষের মাঝে রোগ শনাক্তকরণ ও চিকিৎসার প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। সূচি অনুযায়ী আজ শুক্রবার সন্ধ্যায় বরিশাল টাউন হল এলাকায় এবং শনিবার সকাল ৯টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পথসভা অনুষ্ঠিত হবে।
সূত্র: বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন