দিকপাল

সোনামসজিদ ইমিগ্রেশনে বিজিবির অভিযান: জেলা যুব মহিলা লীগ নেত্রী আটক


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | ১২:০৩ এ এম | প্রিন্ট সংস্করণ

সোনামসজিদ ইমিগ্রেশনে বিজিবির অভিযান: জেলা যুব মহিলা লীগ নেত্রী আটক
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সোনামসজিদ আইসিপি থেকে তাঁকে আটক করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সেহলা কলোনি গ্রামের জুলমত আলীর মেয়ে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত ওই নেত্রী চিকিৎসার উদ্দেশ্যে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁর বিরুদ্ধে আগে থেকেই নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। বিজিবির প্রাথমিক তথ্যানুযায়ী, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তাঁর বিরুদ্ধে একটি নাশকতার মামলা দায়ের করা হয়। 

ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভারতে প্রবেশের সময় আইসিপি কমান্ডার ও ৫৯ বিজিবির নায়েব সুবেদার মো. আখতারুজ্জামানের নেতৃত্বে তাঁকে আটক করা হয়।


সূত্র: মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও স্থানীয় প্রতিনিধি

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


সোনামসজিদ ইমিগ্রেশনে বিজিবির অভিযান: জেলা যুব মহিলা লীগ নেত্রী আটক

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সোনামসজিদ আইসিপি থেকে তাঁকে আটক করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সেহলা কলোনি গ্রামের জুলমত আলীর মেয়ে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত ওই নেত্রী চিকিৎসার উদ্দেশ্যে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁর বিরুদ্ধে আগে থেকেই নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। বিজিবির প্রাথমিক তথ্যানুযায়ী, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তাঁর বিরুদ্ধে একটি নাশকতার মামলা দায়ের করা হয়। 

ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভারতে প্রবেশের সময় আইসিপি কমান্ডার ও ৫৯ বিজিবির নায়েব সুবেদার মো. আখতারুজ্জামানের নেতৃত্বে তাঁকে আটক করা হয়।


সূত্র: মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও স্থানীয় প্রতিনিধি


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল