দিকপাল

শেরপুর সীমান্তে অভিযান: ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | ০৬:৪৮ পি এম | প্রিন্ট সংস্করণ

শেরপুর সীমান্তে অভিযান: ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ
ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এই মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি। 

বুধবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার গারোকোনা লেবুবাগান এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অন্তর্ভুক্ত হলদিগ্রাম ক্যাম্পের জোয়ানরা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে গারোকোনা এলাকায় বিজিবির টহল দল অবস্থান নেয়। এ সময় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাচালানকারীরা সীমান্ত পার হয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষা ও সব ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ও স্থানীয় প্রতিনিধি

বিষয় : শেরপুর সীমান্তে অভিযান: ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


শেরপুর সীমান্তে অভিযান: ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এই মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি। 

বুধবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার গারোকোনা লেবুবাগান এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অন্তর্ভুক্ত হলদিগ্রাম ক্যাম্পের জোয়ানরা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে গারোকোনা এলাকায় বিজিবির টহল দল অবস্থান নেয়। এ সময় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাচালানকারীরা সীমান্ত পার হয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষা ও সব ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ও স্থানীয় প্রতিনিধি


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল