দিকপাল

টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | ০৩:২৭ এ এম | প্রিন্ট সংস্করণ

টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে দুটি পৃথক অভিযান পরিচালনা করে চার লাখ ষাট হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক পাচারের অভিযোগে চারজনকে আটক করার পাশাপাশি পাচারে ব্যবহৃত একটি ডাবল কেবিন পিকআপ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। প্রথম অভিযানে সোমবার রাতে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি সন্দেহভাজন ডাবল কেবিন পিকআপ হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালানো হয়। বিজিবি সদস্যরা গাড়ির পেছনের সিট কভারের নিচে বিশেষ কৌশলে লুকানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলামকে (৩১) আটক করেন। 

অন্য অভিযানে, একই রাতে পালংখালী বিওপির টহল দল উলুবুনিয়া মাঝেরকাঠি সীমান্তে মিয়ানমার থেকে আসা তিন পাচারকারীকে ধাওয়া করে আটক করে। আটক ব্যক্তিরা হলেন— শাকিল (২২), রাসেল (২৩) এবং খাইরুল আমিন (২৪)। পরে তাঁদের সাথে থাকা পুঁটলি তল্লাশি করে ৩৪ কার্টনে থাকা ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।  

স্টাফ রিপোর্টার

সূত্র: উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রেস রিলিজ ও স্থানীয় প্রতিনিধি

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে দুটি পৃথক অভিযান পরিচালনা করে চার লাখ ষাট হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক পাচারের অভিযোগে চারজনকে আটক করার পাশাপাশি পাচারে ব্যবহৃত একটি ডাবল কেবিন পিকআপ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। প্রথম অভিযানে সোমবার রাতে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি সন্দেহভাজন ডাবল কেবিন পিকআপ হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালানো হয়। বিজিবি সদস্যরা গাড়ির পেছনের সিট কভারের নিচে বিশেষ কৌশলে লুকানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলামকে (৩১) আটক করেন। 

অন্য অভিযানে, একই রাতে পালংখালী বিওপির টহল দল উলুবুনিয়া মাঝেরকাঠি সীমান্তে মিয়ানমার থেকে আসা তিন পাচারকারীকে ধাওয়া করে আটক করে। আটক ব্যক্তিরা হলেন— শাকিল (২২), রাসেল (২৩) এবং খাইরুল আমিন (২৪)। পরে তাঁদের সাথে থাকা পুঁটলি তল্লাশি করে ৩৪ কার্টনে থাকা ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।  

স্টাফ রিপোর্টার

সূত্র: উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রেস রিলিজ ও স্থানীয় প্রতিনিধি


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল