দিকপাল

এআই এজেন্ট ব্যবহার করে শতাধিক নামী প্রতিষ্ঠানে সাইবার হামলা: চীনাভাষী হ্যাকারের নজিরবিহীন হ্যাকিং কাণ্ড


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | ১১:২৮ পি এম | প্রিন্ট সংস্করণ

এআই এজেন্ট ব্যবহার করে শতাধিক নামী প্রতিষ্ঠানে সাইবার হামলা: চীনাভাষী হ্যাকারের নজিরবিহীন হ্যাকিং কাণ্ড

স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানি 'ডিয়ার', 'শার্কনিঞ্জা' ও 'কামিন্স'-সহ শতাধিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সফল সাইবার হামলা চালিয়েছে এক চীনাভাষী হ্যাকার। নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান 'নরফোর্জ'-এর প্রধান গবেষক স্নোরে ফাগারল্যান্ড পরিচালিত এক দীর্ঘ পর্যবেক্ষণে এ ভয়াবহ তথ্য উঠে এসেছে। 

সোমবার (১৯ অক্টোবর) রয়টার্সের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, 'কেয়ার্ন' নামক একটি ওপেন-সোর্স এআই প্ল্যাটফর্মের অপব্যবহার করে ১,২০০টিরও বেশি ওয়েবসাইটে এআই এজেন্টদের লেলিয়ে দেওয়া হয়। প্রতি সাইট হ্যাক করতে এআইয়ের পেছনে খরচ হয়েছে মাত্র ৫০ ডলারের মতো, যেখানে মানুষের প্রত্যক্ষ তদারকি ছাড়াই এআই এজেন্টগুলো একটানা ২৩ ঘণ্টার প্রক্রিয়ায় জটিল টেকনিক্যাল দুর্বলতা খুঁজে বের করে সার্ভারে অনুপ্রবেশ করতে সক্ষম হয়।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনা জানাজানির পর ভুক্তভোগী প্রতিষ্ঠান 'ডিয়ার' ও 'শার্কনিঞ্জা' তাদের সিকিউরিটি থ্রেট নিয়ন্ত্রণে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা নিশ্চিত করেছে এবং প্রকৌশল কোম্পানি 'কামিন্স' বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ওপেন-সোর্স এআই প্রযুক্তির এমন অপব্যবহার দেখিয়ে দিল যে বাণিজ্যিক এআই এজেন্টগুলো মানুষের সামান্যতম সাহায্য ছাড়াই শুরু থেকে শেষ পর্যন্ত সাইবার হামলার মতো জটিল কাজ সম্পন্ন করতে পারে। 

আগস্ট ও সেপ্টেম্বরে রুশভাষী সাইবার অপরাধীদের এআই ব্যবহারের নজির পাওয়া গেলেও, মানুষের নিয়ন্ত্রণমুক্ত এ ধরণের স্বয়ংক্রিয় এআইভিত্তিক বিশ্বব্যাপী আক্রমণকে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন ও ভয়াবহ যুগের সূচনা হিসেবে দেখছেন গবেষকরা।

সূত্র: রয়টার্স ও সাইবার নিরাপত্তা গবেষণা সংস্থা নরফোর্জ

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


এআই এজেন্ট ব্যবহার করে শতাধিক নামী প্রতিষ্ঠানে সাইবার হামলা: চীনাভাষী হ্যাকারের নজিরবিহীন হ্যাকিং কাণ্ড

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানি 'ডিয়ার', 'শার্কনিঞ্জা' ও 'কামিন্স'-সহ শতাধিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সফল সাইবার হামলা চালিয়েছে এক চীনাভাষী হ্যাকার। নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান 'নরফোর্জ'-এর প্রধান গবেষক স্নোরে ফাগারল্যান্ড পরিচালিত এক দীর্ঘ পর্যবেক্ষণে এ ভয়াবহ তথ্য উঠে এসেছে। 

সোমবার (১৯ অক্টোবর) রয়টার্সের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, 'কেয়ার্ন' নামক একটি ওপেন-সোর্স এআই প্ল্যাটফর্মের অপব্যবহার করে ১,২০০টিরও বেশি ওয়েবসাইটে এআই এজেন্টদের লেলিয়ে দেওয়া হয়। প্রতি সাইট হ্যাক করতে এআইয়ের পেছনে খরচ হয়েছে মাত্র ৫০ ডলারের মতো, যেখানে মানুষের প্রত্যক্ষ তদারকি ছাড়াই এআই এজেন্টগুলো একটানা ২৩ ঘণ্টার প্রক্রিয়ায় জটিল টেকনিক্যাল দুর্বলতা খুঁজে বের করে সার্ভারে অনুপ্রবেশ করতে সক্ষম হয়।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনা জানাজানির পর ভুক্তভোগী প্রতিষ্ঠান 'ডিয়ার' ও 'শার্কনিঞ্জা' তাদের সিকিউরিটি থ্রেট নিয়ন্ত্রণে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা নিশ্চিত করেছে এবং প্রকৌশল কোম্পানি 'কামিন্স' বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ওপেন-সোর্স এআই প্রযুক্তির এমন অপব্যবহার দেখিয়ে দিল যে বাণিজ্যিক এআই এজেন্টগুলো মানুষের সামান্যতম সাহায্য ছাড়াই শুরু থেকে শেষ পর্যন্ত সাইবার হামলার মতো জটিল কাজ সম্পন্ন করতে পারে। 

আগস্ট ও সেপ্টেম্বরে রুশভাষী সাইবার অপরাধীদের এআই ব্যবহারের নজির পাওয়া গেলেও, মানুষের নিয়ন্ত্রণমুক্ত এ ধরণের স্বয়ংক্রিয় এআইভিত্তিক বিশ্বব্যাপী আক্রমণকে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন ও ভয়াবহ যুগের সূচনা হিসেবে দেখছেন গবেষকরা।

সূত্র: রয়টার্স ও সাইবার নিরাপত্তা গবেষণা সংস্থা নরফোর্জ


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল