শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি, মহাকাশবিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রথাগত শিক্ষার বাইরে ব্যবহারিক অভিজ্ঞতার বিকাশে বরগুনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী দেশের সর্ববৃহৎ 'বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৬'।
বরগুনা সায়েন্স সোসাইটির (বিএসএস) আয়োজনে বরগুনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত ষষ্ঠ এ আয়োজনের পর্দা নামছে আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি উপকূলীয় অঞ্চলে বিজ্ঞানচর্চার প্রসারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চার থেকে পাঁচ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ মহাকাশ ক্যাম্পে টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ, রোবট শো, ফোরডি মুভি, ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী, অলিম্পিয়াড ও বিজ্ঞান বিতর্কের আয়োজন করা হয়। এবারের মেলায় অন্যতম প্রধান আকর্ষণ ছিল আয়োজক সংস্থা বিএসএসের নিজস্ব প্রযুক্তিগত উদ্ভাবন ‘শূন্য (SHUNNO)’।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, রাজশাহী ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি, রোবোডেমিসহ দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষস্থানীয় সংগঠন এ প্রদর্শনীতে অংশ নেয়। আয়োজক কমিটির আহ্বায়ক মেহেদী হাসান জানান, শিক্ষার্থীদের থেকে বিজ্ঞানের ভীতি দূর করে উদ্ভাবনী চিন্তাধারার আধুনিক প্রজন্ম গড়ে তোলাই এ উৎসবের মূল লক্ষ্য।
সূত্র: বরগুনা সায়েন্স সোসাইটি (বিএসএস) ও দ্য ডেইলি ক্যাম্পাস

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন