ঢাকার মাতুয়াইলে অবস্থিত ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথ (আইসিএমএইচ) পেডিয়াট্রিক্স (শিশু) বিভাগের বিভাগীয় প্রধানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন নিওনেটাল (নবজাতক) বিভাগের অধ্যাপক ডা. আ ন ম নুরুল হক ভূঁইয়া। তবে শিশু বিভাগে তাঁর চেয়ে জ্যেষ্ঠ বিসিএস কর্মকর্তা ও অভিজ্ঞ অধ্যাপক কর্মরত থাকা সত্ত্বেও অন্য বিভাগ থেকে এনে আওয়ামীপন্থী এই চিকিৎসককে এই পদে দায়িত্ব দেওয়ায় তীব্র প্রশ্ন ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
গত সোমবার (১৯ অক্টোবর) আইসিএমএইচের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন করা হয়। আদেশে বলা হয়, শিশু বিভাগের পূর্ববর্তী বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ মুজিবুর রহমান স্থায়ীভাবে চলে যাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ডা. নুরুল হক ভূঁইয়া এই দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ১৫ অক্টোবর ডা. মোহাম্মদ মুজিবুর রহমানকে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হলে তিনি ১৮ অক্টোবর সেখানে যোগদান করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২১তম বিসিএসের কর্মকর্তা ডা. নুরুল হক ভূঁইয়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নারায়ণগঞ্জ জেলার সদস্য। স্বাচিপের সদস্য হওয়ার কারণে একসময় তাঁর পদোন্নতি আটকে থাকার অভিযোগ থাকলেও পরবর্তীতে তদবিরের মাধ্যমে ২০২৫ সালে তিনি অধ্যাপক হিসেবে আইসিএমএইচে যোগদান করেন।
এদিকে আইসিএমএইচের সাম্প্রতিক অফিস আদেশে তাঁর যোগ্যতা বা জ্যেষ্ঠতার বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা বা সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে বক্তব্য জানতে অধ্যাপক ডা. আ ন ম নুরুল হক ভূঁইয়া ও আইসিএমএইচের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি এবং হোয়াটসঅ্যাপে পাঠানো খুদেবার্তারও কোনো জবাব মেলেনি।
সূত্র: আইসিএমএইচ অফিস আদেশ ও সংশ্লিষ্ট তথ্য

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন