কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় দিনদুপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই দফা দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ছয়টায় প্রথম দফায় চলন্ত অটোরিকশার যাত্রীদের সর্বস্ব লুটের পর দুপুরে একই স্থানে একটি বেসরকারি সংস্থার কর্মকর্তাসহ একাধিক পথচারীর ওপর হানা দেয় সশস্ত্র ডাকাত দল।
ডাকাতদের কবলে পড়ে সড়কটিতে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহন আটকে পড়ে এবং এতে সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোরিকশার গতি রোধ করে রামু উপজেলার ঈদগড় এলাকার বাসিন্দা মোহাম্মদ তারেককে জিম্মি করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়; পরে জীবন বাঁচাতে তিনি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে আত্মরক্ষা করেন।
এরপর দুপুর আড়াইটার দিকে ঠিক একই স্থানে বেসরকারি সংস্থা ‘মুক্তি’র ঈদগড় শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল হাকিমসহ কয়েকজন পথচারীর পথ আটকে অস্ত্রের মুখে নগদ অর্থ ও মোবাইল লুটে নিয়ে পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায় চক্রটি।
এ সময় ডাকাতদের মারধরে দুই মোটরসাইকেল আরোহী আহত হন। ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকা পরিদর্শন করেছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, স্থানীয় দুষ্কৃতকারী ও বনদস্যু চক্র জড়িত বলে ধারণা করা হচ্ছে এবং আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। শুষ্ক মৌসুমের শুরুতে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন