বরিশালের আগৈলঝাড়ায় গভীর রাতে পতিহার সার্বজনীন শীতলা ও কালী মন্দিরের দরজার রড এবং ভেতর থাকা স্টিলের ট্রাঙ্ক ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
গত রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার এলাকার রাস্তার পাশে অবস্থিত মন্দিরটিতে এই চুরির ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চোরচক্র মন্দির থেকে আনুমানিক ১০ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা, কাসা, পিতলের কলসি, থালা, গ্লাস, পাজাল, প্রদীপ, পূজার নানাবিধ উপকরণ এবং দানবাক্স ভেঙে নগদ টাকাসহ সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে স্থানীয় মিলন দত্ত মন্দিরে পূজা দিতে গিয়ে দরজার রড ও ভেতর থাকা ট্রাঙ্ক ভাঙা অবস্থায় দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। মন্দিরের সভাপতি নিখিল দাস জানান, নির্জন এলাকায় অবস্থিত হওয়ায় দুর্বৃত্তরা সুযোগ বুঝে হামলা ও লুটপাট চালিয়েছে। এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটির তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: আগৈলঝাড়া থানা পুলিশ ও মন্দির পরিচালনা কমিটি

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন