দিকপাল

রোমান্স ও ঘনিষ্ঠ দৃশ্যে অনড় সিঙ্গাপুরের অভিনেত্রী রুই এন, পড়তে হয়েছে নেতিবাচক মন্তব্যের মুখে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ০৩:০৭ পি এম | প্রিন্ট সংস্করণ

রোমান্স ও ঘনিষ্ঠ দৃশ্যে অনড় সিঙ্গাপুরের অভিনেত্রী রুই এন, পড়তে হয়েছে নেতিবাচক মন্তব্যের মুখে
ছবি: সংগৃহীত

পর্দায় রোমান্স, অন্তরঙ্গ দৃশ্য কিংবা ধর্ষণের মতো সংবেদনশীল ও যন্ত্রণাদায়ক দৃশ্যে অভিনয় না করার ব্যাপারে ক্যারিয়ারের শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছেন সিঙ্গাপুরের জনপ্রিয় অভিনেত্রী রুই এন। 

 সম্প্রতি ইউটিউবার এইকেন চিয়ার জনপ্রিয় শো ‘হার্ট টু হার্ট’-এ অতিথি হিসেবে এসে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারের নানা অজানা অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি এই আপসহীন অবস্থানের কথা তুলে ধরেন। চিত্রনাট্যে এমন দৃশ্য থাকলে তিনি শুরুতেই তা বাদ দিতে বা বিকল্প উপায়ে চিত্রায়নের অনুরোধ করতেন।

নিজের ব্যক্তিগত সীমানা বজায় রাখতে গিয়ে ইন্ডাস্ট্রিতে নানা চড়াই-উতরাই ও নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছে জানিয়ে রুই এন বলেন, নারী হওয়ার কারণেই তাঁকে প্রায়ই ‘কঠিন’, ‘চাহিদা সম্পন্ন’ এবং ‘ডিভা’র মতো বিশেষণে ভূষিত করা হয়েছে। 

 অথচ একই শর্ত পুরুষ অভিনেতারা দিলে তা সহজে মেনে নেওয়া হয়। কেবল বিনোদনের খোরাক হিসেবে পর্দায় বারবার নারীদের নির্যাতন ও ট্রমা ফুটিয়ে তোলার প্রচলিত ধারার তীব্র সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, কেন একজন নারীর সহনশীলতা অর্জনের জন্য বারবার তাঁর ট্রমা প্রদর্শন করতে হবে? ২০১১ সালেই প্রথম এই অবস্থান স্পষ্ট করার পর তাঁকে ক্যারিয়ার ধ্বংসের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু সব বাধা পেরিয়ে ২০২১ সালে ৪০ বছর বয়সে স্বাধীনভাবে কাজ শুরু করা এই তারকা বর্তমানে অভিনয় ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন।

সূত্র: ইউটিউব শো ‘হার্ট টু হার্ট’ ও আন্তর্জাতিক বিনোদন মাধ্যম

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রোমান্স ও ঘনিষ্ঠ দৃশ্যে অনড় সিঙ্গাপুরের অভিনেত্রী রুই এন, পড়তে হয়েছে নেতিবাচক মন্তব্যের মুখে

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

পর্দায় রোমান্স, অন্তরঙ্গ দৃশ্য কিংবা ধর্ষণের মতো সংবেদনশীল ও যন্ত্রণাদায়ক দৃশ্যে অভিনয় না করার ব্যাপারে ক্যারিয়ারের শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছেন সিঙ্গাপুরের জনপ্রিয় অভিনেত্রী রুই এন। 

 সম্প্রতি ইউটিউবার এইকেন চিয়ার জনপ্রিয় শো ‘হার্ট টু হার্ট’-এ অতিথি হিসেবে এসে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারের নানা অজানা অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি এই আপসহীন অবস্থানের কথা তুলে ধরেন। চিত্রনাট্যে এমন দৃশ্য থাকলে তিনি শুরুতেই তা বাদ দিতে বা বিকল্প উপায়ে চিত্রায়নের অনুরোধ করতেন।

নিজের ব্যক্তিগত সীমানা বজায় রাখতে গিয়ে ইন্ডাস্ট্রিতে নানা চড়াই-উতরাই ও নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছে জানিয়ে রুই এন বলেন, নারী হওয়ার কারণেই তাঁকে প্রায়ই ‘কঠিন’, ‘চাহিদা সম্পন্ন’ এবং ‘ডিভা’র মতো বিশেষণে ভূষিত করা হয়েছে। 

 অথচ একই শর্ত পুরুষ অভিনেতারা দিলে তা সহজে মেনে নেওয়া হয়। কেবল বিনোদনের খোরাক হিসেবে পর্দায় বারবার নারীদের নির্যাতন ও ট্রমা ফুটিয়ে তোলার প্রচলিত ধারার তীব্র সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, কেন একজন নারীর সহনশীলতা অর্জনের জন্য বারবার তাঁর ট্রমা প্রদর্শন করতে হবে? ২০১১ সালেই প্রথম এই অবস্থান স্পষ্ট করার পর তাঁকে ক্যারিয়ার ধ্বংসের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু সব বাধা পেরিয়ে ২০২১ সালে ৪০ বছর বয়সে স্বাধীনভাবে কাজ শুরু করা এই তারকা বর্তমানে অভিনয় ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন।

সূত্র: ইউটিউব শো ‘হার্ট টু হার্ট’ ও আন্তর্জাতিক বিনোদন মাধ্যম

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল