দিকপাল

রাজনৈতিক পরিচয় গোপন করে অপকর্মকারীরাই ‘গুপ্ত’: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৪৬ এ এম | প্রিন্ট সংস্করণ

রাজনৈতিক পরিচয় গোপন করে অপকর্মকারীরাই ‘গুপ্ত’: জামায়াত আমির

যে নিজের প্রকৃত রাজনৈতিক পরিচয় গোপন রেখে দুর্নীতি ও অপকর্মের সাথে লিপ্ত হয়, সেই মূলত সবচেয়ে বড় ‘গুপ্ত’ বলে তীব্র মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় জোটের ঢাকা থেকে চট্টগ্রামগামী লংমার্চের সমাপনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা বিমানবন্দরে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করে জামায়াত আমির বলেন, অপরাধের সময় নিজেদের এক দলের পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা করা হলেও তদন্তে বের হয়ে আসছে অন্য পরিচয়। নিজের পরিচয় ঢেকে চুরি, ছিনতাই ও দুর্নীতির মতো অপরাধমূলক কর্মে লিপ্ত হওয়াই ‘গুপ্ত রাজনীতি’র নিকৃষ্ট বহিঃপ্রকাশ বলে তিনি আখ্যা দেন।

বক্তব্যে তিনি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিমুখী ভোটাভুটির প্রসঙ্গে বর্তমান ক্ষমতাসীন জোটকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, সেদিন একটি ভোট ছিল সংসদ সদস্য নির্বাচনের এবং অন্যটি ছিল রাজনৈতিক সংস্কার পরিষদের সদস্য নির্বাচনের গণভোট। নির্বাচনের আগে সকল রাজনৈতিক দল সংস্কারের পক্ষে রায় দেওয়ার কথা বললেও গত ছয় মাসে তা কার্যকর করা হয়নি। মানুষ বুকভরা আশা নিয়ে ফ্যাসিবাদমুক্ত সমাজ, ন্যায়বিচার ও বেকারত্ব দূরীকরণের যে স্বপ্ন দেখেছিল, তা এখনো অধরা রয়ে গেছে।

বর্তমান পরিস্থিতির কড়া সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাসের মারাত্মক সংকট সত্ত্বেও সাধারণ মানুষকে ভূতুড়ে বিল পরিশোধ করতে হচ্ছে। চারদিকে জ্বালানি ও নিত্যপণ্যের জন্য হাহাকার চলছে। সেই সাথে শাসকদলের প্রশ্রয়ে বিভিন্ন স্তরে চাঁদাবাজি, ঘুষ ও সন্ত্রাস নতুন করে ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার সুনিশ্চিতকরণ, বিদ্যুৎ-গ্যাস-সারের সংকট নিরসন, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় রাজনৈতিক জোট এই লংমার্চ ও সমাবেশের আয়োজন করে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

রাজনৈতিক পরিচয় গোপন করে অপকর্মকারীরাই ‘গুপ্ত’: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল