মাদক ব্যবসা ও ছিনতাইয়ের মতো অপরাধের বিরুদ্ধে পুলিশ নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে অভিযুক্তদের বারবার গ্রেফতার করলেও আইনের বিভিন্ন ফাঁকফোকর ও সীমাবদ্ধতার কারণে তাদের দীর্ঘ মেয়াদে আটকে রাখা সম্ভব হচ্ছে না। ফলে জামিনে বা কারামুক্ত হয়ে তারা পুনরায় একই অপরাধ চক্রে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, দেশে প্রতি এক হাজার জনগোষ্ঠীর নিরাপত্তার দায়িত্বে গড়ে মাত্র একজন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। এই স্বল্প জনবল দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণ করা কঠিন চ্যালেঞ্জের। তাই কেবল পুলিশের একক পদক্ষেপের ওপর ভরসা না করে তরুণ সমাজকে রক্ষা করতে সাধারণ জনগণ ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে প্রতিরোধমূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। মাদকাসক্তি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয় উল্লেখ করে তরুণ প্রজন্মকে লোভনীয় ফাঁদ ও ভুল পথনির্দেশনা থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার পরম পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ সংরক্ষণের ওপর তাগিদ দিয়ে আইজিপি বলেন, পরিবেশ দূষণ রোধ ও নগরীকে বাসযোগ্য রাখতে নিয়মিত বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত করা জরুরি। শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠান শেষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি নিম বৃক্ষ রোপণ করেন আইজিপি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। এ সময় কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন