দিকপাল

বসুন্ধরার বাসা থেকে সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬ | ০৩:৩৫ পি এম | প্রিন্ট সংস্করণ

বসুন্ধরার বাসা থেকে সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম আটক

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ জুলাই ২০২৬) ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ইতিমধ্যে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ২৭ জুলাই ২০২৬

বসুন্ধরার বাসা থেকে সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম আটক

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ জুলাই ২০২৬) ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ইতিমধ্যে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল