দিকপাল

সমঝোতা লঙ্ঘনের পর ২০০+ মার্কিন সেনা নিহত: আইআরজিসি

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : রবিবার, ২৬ জুলাই ২০২৬ | ০৭:৫২ পি এম | প্রিন্ট সংস্করণ

সমঝোতা লঙ্ঘনের পর ২০০+ মার্কিন সেনা নিহত: আইআরজিসি

ইসলামাবাদ সমঝোতা (এমওইউ) লঙ্ঘনের পর ইরানের পাল্টা সামরিক অভিযানে ২০০ জনেরও বেশি মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার (IRNA) বরাতে রবিবার (২৬ জুলাই ২০২৬) এই তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে মোহেবি যুক্তরাষ্ট্রের প্রকাশ করা হতাহতের পরিসংখ্যানকে "সম্পূর্ণ মিথ্যা" ও "প্রতারণামূলক" বলে অভিহিত করেছেন। তিনি জানান, আইআরজিসির চালানো ‘অপারেশন নাসর-২’-এ মার্কিন বাহিনীর নিহতের সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি।

আইআরজিসি মুখপাত্র দাবি করেন, প্রতিশোধমূলক অভিযানের সময় তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আটটি প্রধান সেনা মোতায়েন কেন্দ্রে হামলা চালান। এর মধ্যে কেবল একটি ঘাঁটিতেই মার্কিন বাহিনীর ২০টি সামরিক হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে।

মার্কিন জনগণের উদ্দেশে মোহেবি বলেন, মিথ্যাবাদী সামরিক কমান্ডারদের কথায় মার্কিন জনগণের বিভ্রান্ত হওয়া উচিত নয়। তিনি ঘটনার প্রকৃত সত্যতা, ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা যাচাইয়ের জন্য ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনাগুলো আন্তর্জাতিক সাংবাদিকদের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দিতে ওয়াশিংটন সরকারের প্রতি আহ্বান জানান।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে ইরানের দফায় দফায় চালানো হামলায় উল্লেখযোগ্যসংখ্যক মার্কিন সেনা হতাহত ও বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) তা গোপন রেখেছে। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে বলা হয়, জর্ডানে শুক্রবার দুই মার্কিন সেনা নিহত ও একজন নিখোঁজ হওয়ার আগের হামলাগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২৬ জুলাই ২০২৬

সমঝোতা লঙ্ঘনের পর ২০০+ মার্কিন সেনা নিহত: আইআরজিসি

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল