দিকপাল

লুলার বিরুদ্ধে মাঠে ফ্লাভিও, পাশে মিলেই-নেতানিয়াহু

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : রবিবার, ২৬ জুলাই ২০২৬ | ১১:২৯ এ এম | প্রিন্ট সংস্করণ

লুলার বিরুদ্ধে মাঠে ফ্লাভিও, পাশে মিলেই-নেতানিয়াহু

ব্রাজিলের আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ও বর্তমান সেনেটর ফ্লাভিও বলসোনারো। লিবারেল পার্টির জাতীয় সম্মেলনে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে নিজের প্রার্থিতা ঘোষণা করে তিনি এই লড়াকু প্রচারণার সূচনা করেন।

শনিবার (২৫ জুলাই ২০২৬) দেশটির সাও পাওলোতে আয়োজিত দলীয় সম্মেলনে ফ্লাভিও বলসোনারো তাঁর বক্তব্যে বলেন, "এটি কেবল সাধারণ কোনো সম্মেলন নয়; এটি আমাদের জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের সূচনা। এটি ভালো ও মন্দের মধ্যবর্তী এক যুদ্ধ।"

এই রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রেসিডেন্ট লুলার বামপন্থি নীতির তীব্র সমালোচনা করেন। ফ্লাভিও বলসোনারোকে সমর্থন জানিয়ে মিলেই দাবি করেন, ফ্লাভিওই ব্রাজিলকে "সমাজতন্ত্রের হাত" থেকে রক্ষা করতে সক্ষম। অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় ফ্লাভিওকে অভিনন্দন জানান ও ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন।

তবে একাধিক বিতর্কের কারণে ফ্লাভিওর প্রচার শুরুতেই ধাক্কা খেয়েছে। মধ্যডানপন্থি জোটের সমর্থনের অভাব এবং দলীয় অন্তর্দ্বন্দের কারণে স্থানীয় শীর্ষ রাজনীতিবিদের উপস্থিতি ছিল নগণ্য। জনমত জরিপগুলোতেও বর্তমানে ৮০ বছর বয়সি প্রেসিডেন্ট লুলার চেয়ে তিনি পিছিয়ে রয়েছেন। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থান চেষ্টার অভিযোগে বলসোনারো পরিবার নানা আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে।

প্রেসিডেন্ট লুলার দল ওয়ার্কার্স পার্টি আগামী ২ আগস্ট তাদের জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে লুলার পুনর্নির্বাচনের প্রার্থিতা অনুমোদন করবে বলে জানা গেছে।

সূত্র:  এএফপি / এপি

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২৬ জুলাই ২০২৬

লুলার বিরুদ্ধে মাঠে ফ্লাভিও, পাশে মিলেই-নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল