দিকপাল

টাকা ছাড়াই ফেসবুকের ব্লু ব্যাজ! নতুন ফিচার আনল মেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬ | ০১:৫২ পি এম | প্রিন্ট সংস্করণ

টাকা ছাড়াই ফেসবুকের ব্লু ব্যাজ! নতুন ফিচার আনল মেটা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে এবং প্ল্যাটফর্মকে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য করতে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দেওয়ার নতুন সেবা চালু করেছে মেটা। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামের এই সেবার মূল উদ্দেশ্য হলো—মেটা প্ল্যাটফর্মে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় ও অ্যাকাউন্ট সহজে শনাক্ত করা।

ভেরিফিকেশনের প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। আবেদন করার জন্য ব্যবহারকারীকে কেবল একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর মেটার স্বয়ংক্রিয় প্রযুক্তি উক্ত ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে ব্যবহারকারীর পরিচয় যাচাই করবে। সব তথ্য ও মিল সঠিক থাকলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হয়ে যাবে।

এই বিনামূল্যে ভেরিফিকেশনের সুবিধা সবাই পাবেন না। আবেদনকারীর বয়স অবশ্যই কমপক্ষে ১৮ বছর হতে হবে। এ ছাড়া যেসব অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া তথ্য ছড়ানো কিংবা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের রেকর্ড রয়েছে, তাদের আবেদন সরাসরি বাতিল হয়ে যাবে।

প্রথম পর্যায়ে এই ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, ফেসবুক গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় দেখা যাবে। পরবর্তী সময়ে নিউজফিডের পোস্টেও এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে মেটার। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে পুরো ফেসবুক প্ল্যাটফর্মেই ব্যাজটি কার্যকর থাকবে।

মেটা জানিয়েছে, এটি তাদের বিদ্যমান অর্থের বিনিময়ে নেওয়া ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন সেবার বিকল্প নয়। মেটা ভেরিফায়েড একটি পেইড সেবা, যেখানে অতিরিক্ত কাস্টমার সাপোর্ট ও অন্যান্য প্রিমিয়াম সুবিধা দেওয়া হয়। অন্যদিকে, এই নতুন ফ্রি সুবিধাটি কেবল ব্যবহারকারীর প্রকৃত পরিচয় নিশ্চিত করার জন্য চালু করা হচ্ছে, যাতে কোনো অতিরিক্ত প্রিমিয়াম সুবিধা থাকবে না।

মেটা জানিয়েছে, প্রথম ধাপে নির্দিষ্ট কয়েকটি দেশে বিনামূল্যে ভেরিফিকেশনের এই সুবিধাটি চালু হচ্ছে। পরে ধাপে ধাপে সারা বিশ্বে তা সম্প্রসারণ করা হবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৫ জুলাই ২০২৬

টাকা ছাড়াই ফেসবুকের ব্লু ব্যাজ! নতুন ফিচার আনল মেটা

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল