দিকপাল

কন্টেন্ট নির্মাতাদের জন্য বড় দুঃসংবাদ, নতুন কড়াকড়ি আনল ইউটিউব

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬ | ১১:২৪ এ এম | প্রিন্ট সংস্করণ

কন্টেন্ট নির্মাতাদের জন্য বড় দুঃসংবাদ, নতুন কড়াকড়ি আনল ইউটিউব

ইউটিউবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিওর লাগামহীন বৃদ্ধি ঠেকাতে এবং নিম্নমানের ও অপ্রামাণ্য (ইন-অথেনটিক) কনটেন্ট রোধে নতুন ও কঠোর পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। নীতিমালায় নতুন পরিবর্তনের ঘোষণা দিয়ে ইউটিউব জানিয়েছে, নির্দিষ্ট তিন ধরনের এআই-নির্ভর ভিডিওর ক্ষেত্রে আর ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’ (YPP)-এর মাধ্যমে মনিটাইজেশন বা আয় করার কোনো সুযোগ থাকবে না।

ইউটিউবের হালনাগাদ করা নিয়ম অনুযায়ী, যেসব এআই কনটেন্টকে ‘ইন-অথেনটিক’ বা অগ্রহণযোগ্য হিসেবে গণ্য করা হবে, সেগুলো হলো একই ধরনের তথ্য বা ভিজ্যুয়াল দিয়ে বারবার তৈরি করা পুনরাবৃত্তিমূলক ভিডিও, দর্শকদের আবেগ ও মনস্তত্ত্বকে বিভ্রান্ত বা অস্বস্তিতে ফেলার উদ্দেশ্যে নির্মিত কনটেন্ট এবং স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি কিংবা আইনি পরামর্শের মতো সংবেদনশীল ও স্পর্শকাতর বিষয়ে মানবসদৃশ (Humanoid) এআই চরিত্র ব্যবহার করে নির্মিত ভিডিও।

ইউটিউব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, গণহারে তৈরি নিম্নমানের ভিডিওর বিস্তার ঠেকিয়ে প্ল্যাটফর্মে আসল, মৌলিক ও সৃজনশীল কনটেন্টকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত এআই দিয়ে তৈরি মানহীন ভিডিওর কারণে একদিকে যেমন সাধারণ দর্শকদের দেখার অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, অন্যদিকে বিজ্ঞাপনদাতারাও আস্থা হারাচ্ছিলেন। এই দুই সংকট দূর করে মানসম্মত কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করতে ও প্ল্যাটফর্মের গুণগত মান বজায় রাখতে ইউটিউব এই কঠোর নীতি কার্যকর করছে।

তথ্যসূত্র: ইয়াহু ফাইন্যান্স

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৫ জুলাই ২০২৬

কন্টেন্ট নির্মাতাদের জন্য বড় দুঃসংবাদ, নতুন কড়াকড়ি আনল ইউটিউব

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ইউটিউবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিওর লাগামহীন বৃদ্ধি ঠেকাতে এবং নিম্নমানের ও অপ্রামাণ্য (ইন-অথেনটিক) কনটেন্ট রোধে নতুন ও কঠোর পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। নীতিমালায় নতুন পরিবর্তনের ঘোষণা দিয়ে ইউটিউব জানিয়েছে, নির্দিষ্ট তিন ধরনের এআই-নির্ভর ভিডিওর ক্ষেত্রে আর ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’ (YPP)-এর মাধ্যমে মনিটাইজেশন বা আয় করার কোনো সুযোগ থাকবে না।

ইউটিউবের হালনাগাদ করা নিয়ম অনুযায়ী, যেসব এআই কনটেন্টকে ‘ইন-অথেনটিক’ বা অগ্রহণযোগ্য হিসেবে গণ্য করা হবে, সেগুলো হলো একই ধরনের তথ্য বা ভিজ্যুয়াল দিয়ে বারবার তৈরি করা পুনরাবৃত্তিমূলক ভিডিও, দর্শকদের আবেগ ও মনস্তত্ত্বকে বিভ্রান্ত বা অস্বস্তিতে ফেলার উদ্দেশ্যে নির্মিত কনটেন্ট এবং স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি কিংবা আইনি পরামর্শের মতো সংবেদনশীল ও স্পর্শকাতর বিষয়ে মানবসদৃশ (Humanoid) এআই চরিত্র ব্যবহার করে নির্মিত ভিডিও।

ইউটিউব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, গণহারে তৈরি নিম্নমানের ভিডিওর বিস্তার ঠেকিয়ে প্ল্যাটফর্মে আসল, মৌলিক ও সৃজনশীল কনটেন্টকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত এআই দিয়ে তৈরি মানহীন ভিডিওর কারণে একদিকে যেমন সাধারণ দর্শকদের দেখার অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, অন্যদিকে বিজ্ঞাপনদাতারাও আস্থা হারাচ্ছিলেন। এই দুই সংকট দূর করে মানসম্মত কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করতে ও প্ল্যাটফর্মের গুণগত মান বজায় রাখতে ইউটিউব এই কঠোর নীতি কার্যকর করছে।

তথ্যসূত্র: ইয়াহু ফাইন্যান্স

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল