দিকপাল

রাষ্ট্রপতির পদত্যাগপত্র আজই স্পিকারের কাছে জমা পড়তে পারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | ০৩:১৯ পি এম | প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতির পদত্যাগপত্র আজই স্পিকারের কাছে জমা পড়তে পারে

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে আজ সন্ধ্যার মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরবর্তীতে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হতে পারে।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দুপুর সোয়া ১২টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন ব্যাংকক থেকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরেন। থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকা স্পিকার নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফেরায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জল্পনা-কল্পনা আরও জোরালো রূপ নিয়েছে। জাতীয় সংসদ সচিবালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাংবিধানিক নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র স্পিকারের নিকট জমা দেন এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে থাকেন।

বঙ্গভবনের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত সত্য। স্পিকার দেশে ফেরার পর তাঁর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হবে। স্পিকারের সময় পাওয়া গেলে আজ সন্ধ্যার মধ্যেই পদত্যাগপত্র হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে, যার পর সংবাদমাধ্যমে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে। এর আগে বৃহস্পতিবারও রাষ্ট্রপতি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিদায়ের কথা জানিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও নিজস্ব তিন সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে যে, শুক্রবারই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র আজই স্পিকারের কাছে জমা পড়তে পারে

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে আজ সন্ধ্যার মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরবর্তীতে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হতে পারে।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দুপুর সোয়া ১২টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন ব্যাংকক থেকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরেন। থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকা স্পিকার নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফেরায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জল্পনা-কল্পনা আরও জোরালো রূপ নিয়েছে। জাতীয় সংসদ সচিবালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাংবিধানিক নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র স্পিকারের নিকট জমা দেন এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে থাকেন।

বঙ্গভবনের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত সত্য। স্পিকার দেশে ফেরার পর তাঁর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হবে। স্পিকারের সময় পাওয়া গেলে আজ সন্ধ্যার মধ্যেই পদত্যাগপত্র হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে, যার পর সংবাদমাধ্যমে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে। এর আগে বৃহস্পতিবারও রাষ্ট্রপতি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিদায়ের কথা জানিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও নিজস্ব তিন সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে যে, শুক্রবারই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল