দিকপাল

দেশে হামের সংক্রমণ অব্যাহত: একদিনে ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৭৯৭

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | ০৫:৪৮ পি এম | প্রিন্ট সংস্করণ

দেশে হামের সংক্রমণ অব্যাহত: একদিনে ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৭৯৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭ জনে। মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (২০ জুলাই সকাল ৮টা থেকে ২১ জুলাই সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৭৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩০ জনের শরীরে। ফলে মোট নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ৮ জন। এই সময়ে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে সিলেট বিভাগে ২ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২১ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গে মোট রোগী পাওয়া গেছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে নিশ্চিত হামের রোগী ১৪ হাজার ৭০৮ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২ হাজার ২৪৪ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৮ হাজার ৪১১ জন।

এখন পর্যন্ত মোট মৃত ৭৯৭ শিশুর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ জনের। বাকি ৭০২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ১৫৬ জনে। গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৩১ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে, যাদের মধ্যে নিশ্চিত হামের রোগী ৫৬ জন।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ২২ জুলাই ২০২৬

দেশে হামের সংক্রমণ অব্যাহত: একদিনে ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৭৯৭

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭ জনে। মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (২০ জুলাই সকাল ৮টা থেকে ২১ জুলাই সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৭৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩০ জনের শরীরে। ফলে মোট নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ৮ জন। এই সময়ে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে সিলেট বিভাগে ২ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২১ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গে মোট রোগী পাওয়া গেছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে নিশ্চিত হামের রোগী ১৪ হাজার ৭০৮ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২ হাজার ২৪৪ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৮ হাজার ৪১১ জন।

এখন পর্যন্ত মোট মৃত ৭৯৭ শিশুর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ জনের। বাকি ৭০২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ১৫৬ জনে। গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৩১ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে, যাদের মধ্যে নিশ্চিত হামের রোগী ৫৬ জন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল