দিকপাল

দিল্লিতে হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | ১১:২১ এ এম | প্রিন্ট সংস্করণ

দিল্লিতে হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম

বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে তাঁর নিয়োগের আনুষ্ঠানিক অনুমতি চেয়ে ভারত সরকারের কাছে প্রস্তাব (এগ্রিমো) পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত সপ্তাহে এই এগ্রিমো পাঠানো হয় এবং বর্তমানে নয়াদিল্লির পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে ঢাকা। আসাদ আলম সিয়াম বিসিএস (পররাষ্ট্র) ১৫তম ব্যাচের একজন অভিজ্ঞ কূটনীতিক। কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত, অস্ট্রিয়া ও ফিলিপাইনসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনসহ ভিয়েনায় জাতিসংঘ কার্যালয় ও মিলানে বাংলাদেশ কনসুলেটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন।

কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, বর্তমানে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ পুনর্বিন্যাস বা ‘রিসেট’ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন এবং পরবর্তীতে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দুই দেশের সম্পর্কে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সম্পর্ক সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এছাড়া ভারতীয় পর্যটন ভিসা পুনঃচালু ও বাস সেবা চালুসহ একাধিক ইতিবাচক পদক্ষেপ দৃশ্যমান হয়েছে।

আসাদ আলম সিয়াম দিল্লিতে হাইকমিশনার নিযুক্ত হওয়ার সাথে সাথেই নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দীন নোমান চৌধুরীর নাম নিশ্চিত করা হচ্ছে। ১৯৯৮ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া নোমান চৌধুরী এর আগে নেপালে রাষ্ট্রদূত এবং নয়াদিল্লিতে ডেপুটি হাইকমিশনার হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দিল্লিতে হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল