দিকপাল

নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু আজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | ১০:৫২ এ এম | প্রিন্ট সংস্করণ

নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু আজ

দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬)। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ সকাল ১০টায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্ট উদ্বোধনের মাধ্যমে এই মহতী কর্মসূচির সূচনা হতে যাচ্ছে।

দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যৎ সম্ভাবনাময় তারকা গড়ে তোলার লক্ষ্যে মূলত ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোর-কিশোরীদের ওপর আলোকপাত করে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির আওতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টসের মতো জনপ্রিয় খেলাগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিযোগিতার ইভেন্টগুলো পরিচালনার জন্য মোট ছয়টি আধুনিক ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ভেন্যুগুলো হলো—মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং দাবা ফেডারেশন।

আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার জমকালো সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে উপস্থিত থেকে বিজয়ী কিশোর-কিশোরীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও তার আগেই গতকাল সোমবার (২০ জুলাই) ক্রিকেট ইভেন্টের মধ্য দিয়ে মাঠের লড়াই শুরু হয়ে গেছে। তবে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে খেলা অনুষ্ঠিত হতে না পারায় নিয়মানুযায়ী টসের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়।

ছেলেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম অঞ্চলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রংপুর অঞ্চল। দিনের অপর ম্যাচে খুলনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা অঞ্চল। অন্যদিকে, বালিকাদের বিভাগেও টসের মাধ্যমেই জয়-পরাজয় নির্ধারিত হয়েছে; যেখানে রংপুরকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে চট্টগ্রাম অঞ্চল। আগামী ২২ জুলাই কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে লড়বে সিলেট অঞ্চল।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু আজ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল