দিকপাল

জুলাই সনদ নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬ | ০৪:৪৯ পি এম | প্রিন্ট সংস্করণ

জুলাই সনদ নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান সব বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ জুলাই সনদ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

আজ রোববার (১৯ জুলাই ২০২৬) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আয়োজনে ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেকোনো জাতীয় ইস্যুতে আলোচনার মাধ্যমে বিতর্ক সমাধান করতে হবে। সবকিছুতে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য তিনি বিরোধীদলের প্রতি আহ্বান জানান। একই সাথে দেশের চলমান সংস্কার প্রক্রিয়া গতিশীল করতে বিরোধীদলকে অবিলম্বে সংবিধান সংশোধন কমিটিতে আসারও আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলন দেশে যে নতুন রাষ্ট্র গঠনের এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে, তা যেকোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। জনগণের প্রতি আস্থা রেখে তিনি বলেন, “আমাদের বিশ্বাস আছে আমরা দেশে একটি ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারবো।” বিএনপি দেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সরকার বর্তমানে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করছে।

বিগত দিনের রাজনৈতিক সহিংসতার কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, দেশে আন্দোলন অনেক হয়েছে। এবার সংসদে আলোচনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা টেকসই ও গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা প্রয়োজন, যাতে আর কাউকে কখনো সহিংসতার পথে যেতে না হয়।

গণমাধ্যমসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এখনো তোষামোদি সংস্কৃতি বিরাজ করছে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এই নেতিবাচক অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে একটি বড় ধরনের মানসিক বিপ্লবের প্রয়োজন। ১৬ বছরের পুঞ্জীভূত অপকর্ম থেকে এত স্বল্প সময়ে জাতিকে সম্পূর্ণভাবে শোধরানো সম্ভব নয়, তবে সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ২০ জুলাই ২০২৬

জুলাই সনদ নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল