দিকপাল

পল্লবীর উর্দুভাষী ক্যাম্পে নিরাপদ পানির সংকট নিরসনে প্রতিমন্ত্রীর নতুন উদ্যোগ

ইয়াসরির মাহবুব
ইয়াসরির মাহবুব স্টাফ রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬ | ০৩:৩০ পি এম | প্রিন্ট সংস্করণ

পল্লবীর উর্দুভাষী ক্যাম্পে নিরাপদ পানির সংকট নিরসনে প্রতিমন্ত্রীর নতুন উদ্যোগ
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীর উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনের দাবিতে নতুন উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তাঁর বিশেষ উদ্যোগে ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী মানুষের জন্য নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহ কর্মসূচির আওতায় পল্লবীর রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে স্থাপিত গভীর নলকূপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (১৯ জুলাই ২০২৬) সকালে রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গভীর নলকূপ দুটির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, “আমার নির্বাচনি এলাকার প্রতিটি উর্দুভাষী ক্যাম্পে নিরাপদ বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি ক্যাম্পগুলোতে বসবাসকারীদের জন্য বছরব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের বিশেষ কর্মসূচিও নিয়মিত চালু থাকবে।”

তিনি আরও উল্লেখ করেন, উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শুধু দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়; বরং স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, পরিচ্ছন্ন পরিবেশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির দিকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্প্রতি বিভিন্ন সেমিনারে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) আসনের উর্দুভাষী ক্যাম্পগুলোর দুর্বিষহ পরিবেশ ও জীবনযাত্রার চিত্র তুলে ধরে তাদের মৌলিক অধিকারের কথা জোরালোভাবে বলেন আমিনুল হক। তারই ধারাবাহিকতায় এই বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হলো।

এদিকে দীর্ঘদিন ধরে তীব্র বিশুদ্ধ পানির সংকটে ভোগার পর এই গভীর নলকূপ স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নতুন নলকূপ দুটি চালু হওয়ায় এলাকায় নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে এবং তাদের নিত্যদিনের দৈনন্দিন দুর্ভোগ ও কষ্ট অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ২০ জুলাই ২০২৬

পল্লবীর উর্দুভাষী ক্যাম্পে নিরাপদ পানির সংকট নিরসনে প্রতিমন্ত্রীর নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর পল্লবীর উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনের দাবিতে নতুন উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তাঁর বিশেষ উদ্যোগে ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী মানুষের জন্য নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহ কর্মসূচির আওতায় পল্লবীর রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে স্থাপিত গভীর নলকূপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (১৯ জুলাই ২০২৬) সকালে রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গভীর নলকূপ দুটির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, “আমার নির্বাচনি এলাকার প্রতিটি উর্দুভাষী ক্যাম্পে নিরাপদ বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি ক্যাম্পগুলোতে বসবাসকারীদের জন্য বছরব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের বিশেষ কর্মসূচিও নিয়মিত চালু থাকবে।”

তিনি আরও উল্লেখ করেন, উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শুধু দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়; বরং স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, পরিচ্ছন্ন পরিবেশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির দিকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্প্রতি বিভিন্ন সেমিনারে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) আসনের উর্দুভাষী ক্যাম্পগুলোর দুর্বিষহ পরিবেশ ও জীবনযাত্রার চিত্র তুলে ধরে তাদের মৌলিক অধিকারের কথা জোরালোভাবে বলেন আমিনুল হক। তারই ধারাবাহিকতায় এই বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হলো।

এদিকে দীর্ঘদিন ধরে তীব্র বিশুদ্ধ পানির সংকটে ভোগার পর এই গভীর নলকূপ স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নতুন নলকূপ দুটি চালু হওয়ায় এলাকায় নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে এবং তাদের নিত্যদিনের দৈনন্দিন দুর্ভোগ ও কষ্ট অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল