প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
আইন কেবল পেশা নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠার হাতিয়ার: অ্যাডভোকেট মহসিন
অভিলাষ মাহমুদ, সাব-এডিটর ||
দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও স্বনামধন্য আইন শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধু ল' টেম্পল, চট্টগ্রামের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে নবীন শিক্ষার্থীদের সততা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য আইনজ্ঞ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।রবিবার (২৯ নভেম্বর) আয়োজিত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ল' টেম্পলের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট জহুরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর ফরিদউদ্দিন।বক্তারা বলেন, আইন কেবল একটি পেশা নয়; এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানুষের অধিকার সংরক্ষণ এবং সমাজে আইনের শাসন নিশ্চিত করার অন্যতম প্রধান হাতিয়ার। আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের আইনজীবী, বিচারক এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের অগ্রসৈনিক। একজন প্রকৃত আইনজ্ঞের সাফল্য শুধু পেশাগত প্রতিষ্ঠায় নয়, বরং ন্যায় ও সত্যের পক্ষে তাঁর দৃঢ় অবস্থানের মধ্যেই নিহিত বলে উল্লেখ করেন তাঁরা।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল