প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
পাকিস্তান থেকে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আল জাবিরী, সম্পাদক ||
পাকিস্তানে ৬ দিনের সরকারি কার্যক্রম শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে তিনি ইসলামাবাদে গিয়েছিলেন; রবিবার ভোরে পাঁচ সংসদ সদস্যের প্রতিনিধিদলসহ তিনি ঢাকায় প্রত্যাবর্তন করেন।রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ভোর ৪টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান স্পিকার ও তার সফরসঙ্গীরা। বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এর আগে গত ২৩ নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী। ছয় দিনের এই সরকারি কার্যক্রম শেষে প্রতিনিধিদলটি স্পিকারের সঙ্গেই ঢাকায় ফিরে এসেছে।নিউজ সোর্স: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল