প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
স্বচ্ছতা নিশ্চিতে গঠন করা হচ্ছে পৃথক ঋণ ব্যবস্থাপনা বিভাগ
বিজনেস ডেক্স ||
দেশের মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার; বর্তমানে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাজধানীর একটি হোটেলে ‘স্টেট অব দ্য ইকোনমি: হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন; অর্থমন্ত্রী জানান, গত মে মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ, যা কমে অক্টোবরে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে এবং সরকার এটি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি আনতে চায়।আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বাড়ায় সার ও পরিবহন ব্যয় বেড়েছে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এতে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়লেও অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে খাদ্যপণ্য ও খাদ্য উৎপাদনের কাঁচামালের ওপর শুল্ক-কর কমানো হয়েছে; পাশাপাশি স্বল্প আয়ের মানুষের সহায়তায় বর্তমানে ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে ২ কোটি পরিবারকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।এ ছাড়া কৃষকদের বীজ ও সারে সহায়তা, চাল বিতরণ এবং শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী; দেশের ঋণ পরিস্থিতি সম্পর্কে তিনি স্পষ্ট করেন, অতীতের ঋণের বোঝা ও ব্যয়ের চাপ থাকলেও সরকার নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করছে, বাংলাদেশ কোনো ঋণ পরিশোধে খেলাপি হয়নি এবং ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পৃথক ঋণ ব্যবস্থাপনা বিভাগ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল