প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
কফির কাপ হাতে তুলে দিচ্ছে যন্ত্রমানব
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
কফি তৈরি, পরিবেশন থেকে শুরু করে কাজ শেষে টেবিল পরিষ্কার, সব কাজই করছে একটি রোবট। মানুষের মতো দক্ষতায় বারিস্তার দায়িত্ব পালনের পাশাপাশি পরিচ্ছন্নতার কাজও করে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রোবটটি।শুক্রবার (২৭ নভেম্বর) চীনের শেনজেনে অনুষ্ঠিত ২৮তম চায়না হাই-টেক ফেয়ারে (সিএইচটিএফ) প্রদর্শন করা হয় এই রোবট বারিস্তা।মেলায় রোবটটিকে বিশেষ পদ্ধতিতে গরম পানির সাহায্যে কফি তৈরি করতে দেখা যায়। এরপর প্রস্তুত করা কফি দর্শনার্থীদের পরিবেশন করে সে। পরিবেশন শেষে টেবিল মুছে পরিষ্কার করার কাজও সম্পন্ন করে। অর্থাৎ কফি তৈরির পুরো প্রক্রিয়ার পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও পালন করছে রোবটটি।রোবটের তৈরি কফি পান করে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন ইতালির দর্শনার্থী ভেরোনিকা। তিনি বলেন, কোনো দিন ভাবেননি রোবটের তৈরি কফি পান করার অভিজ্ঞতা হবে। তাঁর কাছে পুরো বিষয়টি ভবিষ্যতের প্রযুক্তির বাস্তব রূপ বলে মনে হয়েছে।‘চীনের এক নম্বর বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী’ হিসেবে পরিচিত এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে গুয়াংডং প্রদেশের শেনজেন ওয়ার্ল্ড এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে।এবারের প্রদর্শনীর আয়তন প্রায় চার লাখ বর্গমিটার। এতে বিশ্বের ১২০টির বেশি দেশ ও অঞ্চলের প্রায় পাঁচ হাজার প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি রোবট বারিস্তার মতো প্রদর্শনী মানুষের দৈনন্দিন সেবামূলক কাজে রোবট ব্যবহারের সম্ভাবনাও তুলে ধরছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল