প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
বিএনপি কখনোই স্বৈরাচারী দলের মতো নিপীড়ক হবে না: আব্দুল ওয়াদুদ ভূইয়া
নিজস্ব প্রতিবেদক ||
খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি; শহরের টাউন হলের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়।শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেল ৫টায় খাগড়াছড়ির সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু; তিনি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো গোষ্ঠী বা ব্যক্তি যেন নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।সভাপতির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি কখনোই স্বৈরাচারী আওয়ামী লীগের মতো নিপীড়ক রাজনৈতিক দল হবে না এবং কোনো মানুষকে হত্যা করবে না; গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা চরম ত্রাস সৃষ্টি করলেও পুলিশ বা বিজিবি মার খেয়েও কাউকে গুলি করেনি উল্লেখ করে তিনি জুলাই আন্দোলনে অন্তত ১ হাজার ৪০০ মানুষকে হত্যা ও ২৫ হাজার মানুষকে পঙ্গু করার দায়ে শেখ হাসিনার ১ হাজার ৪০০ বার ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি আরও অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা খাগড়াছড়িতে বিআরটিসি বাস ও জিপ গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি রাতের আঁধারে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ করে তাঁর মা-বাবাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে, যার তীব্র নিন্দা জানিয়ে পাহাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান; সমাবেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন এবং বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এতে যোগ দেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল