প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
লখনউয়ের হোটেলে বিয়ের আয়োজন, অতিথি তালিকায় ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা
দিকপাল২৪ ডেক্স ||
দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিচ্ছে; ভারতীয় ক্রিকেটার রিংকু সিং ও সমাজবাদী পার্টির নেত্রী প্রিয়া সরোজের বিয়ে আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার আগে গত বছরের ৮ জুন তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন; এ ছাড়া ভারতীয় ক্রিকেট দলের কয়েকজন তারকা ক্রিকেটারেরও বিয়েতে যোগ দেওয়ার কথা রয়েছে।গত বছরের ডিসেম্বরে এক সাক্ষাৎকারে প্রিয়ার সঙ্গে নিজের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন রিংকু; তিনি জানিয়েছিলেন, করোনাকালীন সময়ে মুম্বাইয়ে আইপিএল চলাকালে একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি দেখেই তাঁর প্রতি আকৃষ্ট হন রিংকু, তবে নিজে থেকে সরাসরি বার্তা পাঠানোর ব্যাপারে শুরুতে দ্বিধায় ছিলেন তিনি। পরে প্রিয়া রিংকুর দুই-একটি ছবিতে ‘লাইক’ দেওয়ার পর দুজনের যোগাযোগের পথ খুলে যায় এবং ২০২২ সাল থেকে নিয়মিত কথা বলার মাধ্যমে সেই সম্পর্ক গভীর ভালোবাসায় রূপ নেয়।উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৩ নভেম্বর জন্মগ্রহণকারী প্রিয়া সরোজ উত্তর প্রদেশের একজন রাজনীতিবিদ ও আইনজীবী; তিনি তফসিলি জাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত মছলিশহর লোকসভা আসন থেকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে সমাজবাদী পার্টির প্রতিনিধিত্ব করে সংসদ সদস্য নির্বাচিত হন। অন্যদিকে ১৯৯৭ সালের ১২ অক্টোবর উত্তর প্রদেশের আলীগড়ে জন্ম নেওয়া রিংকু সিং আইপিএলে দারুণ পারফরম্যান্সের সুবাদে ভারতীয় জাতীয় দলে নিয়মিত জায়গা নিয়েছেন এবং এরই মধ্যে ৪৮টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে দলের জয়ে ভূমিকা রেখেছেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল