প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
রাত জেগে পড়া নয়, কৌশলে সহজ হোক শেখা
শিক্ষা ডেক্স ||
পরীক্ষা এলেই অনেক শিক্ষার্থী রাত জেগে পড়াশোনা শুরু করেন। কিন্তু সঠিক কৌশল, নিয়মিত অনুশীলন ও পরিকল্পিত পড়াশোনা শেখার প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয়। কার্যকর পদ্ধতি অনুসরণ করলে কম সময়ে বিষয় বোঝা এবং দীর্ঘদিন মনে রাখা সহজ হয়। জেনে নেওয়া যাক পড়াশোনা সহজ করার ১০টি কৌশল।পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করুনমনোযোগ দিয়ে পড়ার জন্য নিরিবিলি ও গোছানো জায়গা বেছে নিন। পড়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল ফোন ও অন্যান্য মনোযোগ নষ্টকারী বিষয় থেকে দূরে থাকুন। প্রয়োজনে ফোনে ডু নট ডিস্টার্ব মোড চালু রাখুন। পাশাপাশি পর্যাপ্ত আলো-বাতাস ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করুন। প্রতিদিন একই জায়গায় পড়ার পাশাপাশি মাঝেমধ্যে পড়ার স্থান পরিবর্তন করেও দেখতে পারেন।এসকিউআরআর পদ্ধতি অনুসরণ করুনএসকিউআরআর পদ্ধতির পাঁচটি ধাপ হলো সার্ভে, প্রশ্ন, পড়া, স্মরণ ও পর্যালোচনা। প্রথমে পুরো অধ্যায়টি চোখ বুলিয়ে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিন। এরপর গুরুত্বপূর্ণ অংশ নিয়ে প্রশ্ন তৈরি করুন। প্রশ্নগুলোর উত্তর খুঁজতে মনোযোগ দিয়ে পড়ুন। পরে বই বন্ধ করে নিজের ভাষায় উত্তর মনে করার চেষ্টা করুন। সবশেষে আবার পড়ে নিজের শেখা বিষয়গুলো যাচাই করুন।রিট্রিভাল প্র্যাকটিস করুনশুধু বই দেখে বারবার পড়ার পরিবর্তে বই বন্ধ করে নিজের স্মৃতি থেকে তথ্য মনে করার চেষ্টা করাই রিট্রিভাল প্র্যাকটিস। কোনো অধ্যায় পড়ার পর নিজেকে প্রশ্ন করুন এবং উত্তর দেওয়ার চেষ্টা করুন। যেসব প্রশ্নের উত্তর দিতে পারবেন না, সেগুলো আবার পড়ে নিন। এভাবে নিয়মিত অনুশীলন করলে শেখা তথ্য দীর্ঘদিন মনে রাখা সহজ হয়।স্পেসড প্র্যাকটিস পদ্ধতি ব্যবহার করুনএকটানা কয়েক ঘণ্টা একই বিষয় পড়ার পরিবর্তে বিরতি দিয়ে কয়েক দিনে পড়া শেষ করার চেষ্টা করুন। এ পদ্ধতিতে একটি অধ্যায়কে ছোট ছোট অংশে ভাগ করে নির্দিষ্ট বিরতিতে আবার পড়তে হয়। এতে শেখা বিষয়গুলো মনে রাখার সুযোগ বাড়ে এবং পরীক্ষার আগে অতিরিক্ত চাপও কমে।পিকিউআরআর পদ্ধতি কাজে লাগানপিকিউআরআর পদ্ধতিতে রয়েছে ছয়টি ধাপ—প্রিভিউ, প্রশ্ন, পড়া, প্রতিফলন, স্মরণ ও পর্যালোচনা। প্রথমে বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে হবে। এরপর প্রশ্ন তৈরি করে মনোযোগ দিয়ে পড়তে হবে। পড়া শেষে বিষয়টি নিয়ে চিন্তা করা, নিজের ভাষায় ব্যাখ্যা করা এবং সবশেষে আবার পর্যালোচনা করতে হবে। এতে কোনো বিষয় গভীরভাবে বোঝা সহজ হয়।ফেইনম্যান টেকনিক ব্যবহার করুনকোনো কঠিন বিষয় সহজে বুঝতে ফেইনম্যান টেকনিক কার্যকর। এ পদ্ধতিতে শেখা বিষয়টি এমন সহজ ভাষায় ব্যাখ্যা করতে হবে, যেন ছোট একটি শিশুও বুঝতে পারে। ব্যাখ্যা করতে গিয়ে কোথাও আটকে গেলে বুঝতে হবে, ওই অংশটি আরও ভালোভাবে শেখা প্রয়োজন। এতে নিজের দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি জটিল বিষয়ও সহজে আয়ত্ত করা যায়।লাইটনার সিস্টেম কাজে লাগানলাইটনার সিস্টেম হলো ফ্ল্যাশকার্ডভিত্তিক পড়াশোনার একটি পদ্ধতি। এতে এক পাশে প্রশ্ন এবং অন্য পাশে উত্তর লিখে কার্ড তৈরি করা হয়। যেসব প্রশ্নের উত্তর সহজে দিতে পারবেন, সেগুলো কম ঘন ঘন অনুশীলন করবেন। যেসব প্রশ্নের উত্তর দিতে সমস্যা হবে, সেগুলো বেশি করে পুনরাবৃত্তি করতে হবে। এভাবে কঠিন বিষয়গুলোতে বেশি সময় দিয়ে শেখার সুযোগ তৈরি হয়।রঙিন নোট তৈরি করুনপড়ার সময় গুরুত্বপূর্ণ তথ্য আলাদা করে চিহ্নিত করতে বিভিন্ন রঙের কলম ব্যবহার করতে পারেন। যেমন গুরুত্বপূর্ণ তথ্যের জন্য লাল, সূত্রের জন্য সবুজ এবং অতিরিক্ত তথ্যের জন্য নীল রং ব্যবহার করা যায়। এতে নোট গোছানো থাকে এবং পরীক্ষার আগে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে বের করে আবার পড়া সহজ হয়। তবে অতিরিক্ত রঙের ব্যবহার এড়িয়ে চলুন।মাইন্ড ম্যাপ তৈরি করুনমাইন্ড ম্যাপ হলো কোনো বিষয় বা অধ্যায়ের তথ্য ছবি, চিহ্ন ও সংযোগের মাধ্যমে সাজানোর পদ্ধতি। একটি মূল বিষয়কে মাঝখানে রেখে তার সঙ্গে সম্পর্কিত তথ্যগুলো বিভিন্ন শাখায় ভাগ করে লিখতে পারেন। এতে জটিল বিষয়গুলোর মধ্যে সম্পর্ক বোঝা সহজ হয়। বিশেষ করে ইতিহাস, বিজ্ঞান ও বড় অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে এ পদ্ধতি কাজে আসতে পারে।শরীর ও মস্তিষ্কের যত্ন নিনপড়াশোনায় ভালো করতে শুধু বইয়ের পেছনে সময় দিলেই হবে না, শরীর ও মস্তিষ্কের যত্নও নিতে হবে। নিয়মিত হাঁটা ও হালকা ব্যায়াম মস্তিষ্কের কার্যকারিতা এবং মনোযোগ ধরে রাখতে সহায়তা করে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম স্মৃতিশক্তি ও শেখা তথ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘুমানোর আগে দিনের পড়া বিষয়গুলো একবার ঝালিয়ে নিতে পারেন। এতে শেখা বিষয়গুলো আবার মনে করার সুযোগ তৈরি হবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল